খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার আদায়ের দাবিতে মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার আদায় ও বিভিন্ন দাবি বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের কার্যালয়ের সামনে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা সেক্রেটারী ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়র সিনিয়র শিক্ষক ইউসূফ আলী আদনান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়র সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা, ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়রের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষক সমিতির সদস্য প্রিয় বসু ত্রিপুরা, নুসরাত রিয়াজী।
মানববন্ধনে বক্তারা, শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন। সহকারি শিক্ষক পদটি এন্টিপদ ৯ম গ্রেড হিসেবে বাস্তবায়ন সহ চারটি দাবি তুলে ধরেন, এন্ট্রি পদ নবম গ্রেটসহ বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, চারস্তরীয় একাডেমি পদসোপান, বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়ন।
পদসৃষ্টিসহ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































